আমাদের নীতিমালা

১. সদস্যপদ ও নিবন্ধন

নিবন্ধনের সময় প্রদত্ত সকল তথ্য (নাম, জন্ম তারিখ, NID) অবশ্যই সঠিক ও সত্য হতে হবে। ভুয়া বা অসম্পূর্ণ তথ্য প্রদান করলে একাউন্ট বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

২. যাচাইকরণ প্রক্রিয়া

প্রতিটি সদস্যের NID ও পেমেন্ট তথ্য ম্যানুয়ালি যাচাই করা হয়। যাচাই প্রক্রিয়া সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে সম্পন্ন হয়। যাচাই ব্যতীত কোনো সদস্য প্ল্যাটফর্মের সম্পূর্ণ সুবিধা ব্যবহার করতে পারবেন না।

৩. নিবন্ধন ফি

নিবন্ধনের জন্য একটি নির্দিষ্ট ফি প্রযোজ্য, যা bKash, Nagad বা Rocket এর মাধ্যমে পরিশোধ করা যাবে। তথ্য যাচাইয়ে ব্যর্থ হলে জমাকৃত ফি ফেরতযোগ্য নয়।

৪. গোপনীয়তা

সদস্যের ব্যক্তিগত তথ্য (NID, যোগাযোগের তথ্য) কঠোরভাবে গোপন রাখা হয় এবং শুধুমাত্র যাচাইকরণের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। কোনো তৃতীয় পক্ষের সাথে শেয়ার করা হয় না, আইনি প্রয়োজন ব্যতীত।

৫. তথ্য শেয়ারের ঝুঁকি ও দায়বদ্ধতা

আপনি যদি স্বেচ্ছায় সরাসরি অন্য কোনো সদস্য বা ব্যক্তির সাথে আপনার ব্যক্তিগত তথ্য (যেমন - মোবাইল নাম্বার এবং ঠিকানা) শেয়ার করেন, তাহলে সেই তথ্যের ব্যবহার বা অপব্যবহারের জন্য কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। অনুগ্রহ করে বুঝে শুনে সতর্কতার সাথে নিজের তথ্য শেয়ার করুন।

৬. আচরণবিধি

সকল সদস্যকে অন্যান্য সদস্যদের সাথে সম্মানজনক আচরণ করতে হবে। হয়রানি, প্রতারণা বা অনুপযুক্ত আচরণের প্রমাণ পাওয়া গেলে একাউন্ট স্থায়ীভাবে বাতিল করা হবে।

৭. যোগাযোগ ও অভিযোগ

কোনো সমস্যা বা অভিযোগ থাকলে আমাদের "অভিযোগ" পেজের মাধ্যমে জানাতে পারেন। আমরা যথাসম্ভব দ্রুত সমাধানের চেষ্টা করব।